1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আজ সোমবার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এছাড়া একই সময়ে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও সদর উপজেলার আংশিক) উপনির্বাচন এবং দুটি পৌরসভারও ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি ১৮৪টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।

নির্বাচন কমিশন প্রথমে ৩৬৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করে।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি।

এ নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, ১৩ জেলার ৪১ উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৫৯ জন, সংরক্ষিত আসনে দুই হাজার ১৫৪, সাধারণ আসনে ছয় হাজার ৯৬০ জন।

প্রথম ধাপের নির্বাচনে ইতোমধ্যেই চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

তবে এসব ইউপিতে বাকি পদে ভোট হবে। এর বাইরেও আজ লক্ষ্মীপুর-২ এবং ষষ্ঠ ধাপের দুটি পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu