1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে ২য় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেল ৯১৫টি পরিবার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

লালমনিরহাটে মুজিববর্ষ উপলক্ষে দুই শতক জমির মালিকানাসহ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৯১৫টি পরিবারকে সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জুন) বেলা ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলায় ৯শত ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

একই সময় আদিতমারী উপজেলায় ১৫০টি, কালীগঞ্জ উপজেলায় ২৫০টি, হাতীবান্ধা উপজেলায় ৩০০টি পাটগ্রাম উপজেলায় ৬৫টি পরিবারকে ও লালমনিরহাট সদর উপজেলায় ১৫০টি পরিবারকে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মোট ৯শত ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu