1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৩৯ জনের হাতে ধর্ষণের শিকার ২৫ বছরের নারী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৯৮ সময় দর্শন

কয়েক বছরে ১৩৯ জনের দ্বারা ধর্ষিত হয়েছেন। চাঞ্চল্যকর অভিযোগ ভারতের হায়দরাবাদের ২৫ বছরের দলিত নারী। ২০০৯ সালে তার বিয়ে হয়। তখন তিনি কিশোরী। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মাত্র ১ বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তার।

অভিযোগকারী মহিলার দাবি, বিয়ের পর থেকে স্বামীর বাড়ির অনেকেই তাকে নানাভাবে শারীরিক হেনস্থা করেছে। এমনকি বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পড়েও সেই অবস্থার পরিবর্তন হয়নি। সাত বছর সহ্য করার পর তাই তিনি বাধ্য হয়েই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, মুখ খুললে প্রাণে মারার ভয় দেখাতো নিগ্রহকারীরা। ভয়ে, আতঙ্কে, লজ্জায় কারও কাছে এতদিন এই নিগ্রহের কথা বলতে পারেননি। রাস্তায় বেরোতে ভয় পেতেন।

যুবতীর অভিযোগ, বিগত সাত বছর ধরে নানা জায়গায় তাকে হেনস্থা করা হয়েছে। স্বামীর বাড়ির সদস্যরা ছাড়াও বাইরে বহুজনের নিগ্রহের শিকার হয়েছেন তিনি। কিন্তু ধর্ষকদের হুমকি, লোকলজ্জার ভয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু এখন তার পিঠ দেওয়ালে ঠেকেছে, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, এমনটাই জানিয়েছেন নিগৃহীতা ওই তরুণী ।

অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তফসিলি জাতি এবং উপজাতি নিগ্রহ-সহ ধর্ষণ ও একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ৪২ পাতার অভিযোগপত্র জমা দিয়েছেন ওই তরুণী। মামলা রুজু হওয়ার পর অভিযোগকারিণীর মেডিকেল টেস্টও করা হয়েছে।

ভারতের হায়দরাবাদের পাঞ্জাগুট্টা থানার পুলিশ জানিয়েছে, কয়েক বছরে ১৩৯ জন তাকে নানাভাবে ধর্ষণ এবং শারীরিক নিগ্রহ করে। কিন্তু হুমকি, ভয়, আতঙ্ক, লজ্জায় চুপ করে ছিলেন তিনি, এমনটাই জানিয়েছেন অভিযোগকারী।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu