1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি থেকে শফি আহমেদ চৌধুরীকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

দলীয় সিদ্ধান্ত না মেনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

একইসাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (১৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানা হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্সের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিস্কার করা হল।

এর আগে গত ১৫ জুন দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার পরিপ্রেক্ষিতে শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

ওই নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নাই বিধায় তাকে বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ২২ মে বিএনপির স্থায়ী কমিটির সভায় বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

এরই অংশ হিসেবে সিলেট-৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছে বিএনপি। ইউনিয়ন ও উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না তারা।

উল্লেখ্য, শফি আহমেদ চৌধুরী ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu