1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কবিরহাটে আ’লীগ সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কবিরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

১৯জুন (শনিবার) বিকেল ৪টায় এক বিক্ষোভ মিছিল নোয়াখালীর কবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে দলটি।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ সাকলাইন, উপজেলা যুবলীগ সভাপতি আবীর হোসেন আবীর, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জসিম উদ্দিন শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জলিল, সেক্রেটারী মোঃ রিয়াদ, ছাত্রলীগ নেতা তুহিন প্রমুখ।

বক্তরা বলেন, জিয়াউর রহমান সম্রাট দীর্ঘদিন থেকে একরামুল করিম চৌধুরী এমপির পরিবারের সাথে সখ্যতার পরিচয় দিয়ে টেন্ডারবাজী, চাকুরীবাণিজ্য, নমিনীশান বাণিজ্যসহ নানা অপকর্মে দীর্ঘদিন থেকে লিপ্ত রয়েছে।

সে সম্প্রতি আমাদের নেতা ওবায়দুল কাদের এর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ফেইসবুকে দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরী করেছে।

তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের চাকুরী থেকে তাকে বহিস্কার করতে হবে।

অন্যথায় আরো কঠিন কর্মসূচী দেয়া হবে। তার আয়ের সাথে সম্পদের ব্যাপক অমিল রয়েছে। তার সকল সম্পদের হিসাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপেরও দাবী জানায় বক্তারা।

উল্লেখ্য উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে জিয়াউর রহমান সম্রাটকে দুপুর ২টায় পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu