1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘পরকীয়া’ফাঁস হওয়ায় স্ত্রীকে হোটেলে নিয়ে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৬০ সময় দর্শন

নরসিংদীর একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের সদর রোডের আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি তারা।

অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, কয়েক দিন পরপরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটাতেন। বিষয়টি তার স্বামীর চোখে কাছে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu