1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অটোরিকশার ভেতরেই ওই তরুণীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

বিয়ের বাজারের কথা বলে সিলেটের শহরতলীতে বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।

এই ঘটনায় এরইমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে সিলেট মহানগরে এ ঘটনা ঘটে।

পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ দিন আগে জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে তাজউদ্দিনের (২২) সঙ্গে মোবাইলে পরিচয় হয় ধর্ষণের শিকার ওই তরুণীর।

এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ের আশ্বাস দেন তাজউদ্দিন। পরে সোমবার (১৪ জুন) রাতে বিয়ের বাজার করবে বলে বাড়ি থেকে তরুণীকে বের হতে বলেন।

কথামতো ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে তাজউদ্দিনের সঙ্গে দেখা করেন। পরে তাজউদ্দিন তাকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে রওয়ানা দেন।

এরপর দুই সহযোগীকে নিয়ে অটোরিকশার ভেতরেই ওই তরুণীকে ধর্ষণ করেন তাজউদ্দিন। সহযোগী দুইজন হলেন-জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের রজন মিয়ার ছেলে এখলাছুর রহমান (২৭) ও একই থানার নলকট গ্রামের ফুল মিয়া (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীকে সিলেট নগরীর দিকে নিয়ে আসলে তরুণীর কান্না শুনে স্থানীয়রা সিএনজি অটোরিকশাকে আটক করে।

পরে ঘটনা শুনে তাজউদ্দিন ও এখলাছুর রহমানকে আটকে রাখে স্থানীয়রা। তবে অটোরিকশাচালক ফুল মিয়া পালিয়ে যান।

এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার এবং তাজউদ্দিন ও এখলাছুর রহমানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৫ জুন) এ ঘটনায় ওই তরুণী জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu