1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হেফাজতের তেঁতুল হুজুররা, জঙ্গিবাদ লালনকারী: সংসদে ইনু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

হেফাজতের ও জামায়াতের তেঁতুল হুজুররা আসলে কোনও আলেম নয়। এরা মুখোশ পরে জঙ্গিবাদ লালন করে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, তারা রাজাকারপন্থী ও পাকের অনুচর। এদের খাটো করে দেখার কোনও সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি তাদের পুরনো স্বভাব না বদলে জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা এখনও জঙ্গি-সন্ত্রাসী তেঁতুল হুজুরদের রক্ষা করার জন্য বক্তব্য বিবৃতি দিয়েই চলেছে।

বাজেট প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, এবারের বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের নীতির নয়। এটি একবছর পেটে ভাতে চলার বাজেট। বাজেটে প্রবৃদ্ধি হবে, কিন্তু পুষ্টিসম্মত অর্থনীতির সূচনা হবে না।

সুশাসন প্রতিষ্ঠার দাবি করে ইনু বলেন, প্রতিবছরই বাজেটের আকার বাড়ছে।

দেশের উন্নয়ন হচ্ছে। মানুষ সুফল পাচ্ছে। কিন্তু উন্নয়নের সঙ্গে দুর্নীতিও বাড়ছে। অনেকে দুর্নীতিকে উন্নয়নের অনুষঙ্গ মনে করলেও আমি তা মনে করি না।

আমি বিশ্বাস করি দুর্নীতিমুক্ত উন্নয়ন সম্ভব। এতে উন্নয়নের গতি কয়েকগুণ বেড়ে যাবে। দেশ শাসনেও সুশাসন দরকার। বাজেটে বাস্তবায়নেও সুশাসন দরকার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu