1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টাঙ্গাইলে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২১৮ সময় দর্শন

টাঙ্গাইলের সখীপুরে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসপি সঞ্জিত কুমার রায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মামলাটি লোমহর্ষক এবং চাঞ্চল্য হওয়ায় আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি।

তারই পরিপ্রেক্ষিতে ডিবি ওসি (দক্ষিণ) মো. সাজ্জাদ হোসেন, মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মির্জাপুর ও নাগরপুর থেকে বাজাইল গ্রামের প্রকাশ সরকারের ছেলে আসামি দীনা সরকার (৩৩) এবং একই এলাকার মৃত নারায়ণ সরকারের ছেলে মন্টু সরকারকে (৩০) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবদের পর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামে আদিবাসী কোচ সম্প্রদায়ের এক নারী (৪০) গণধর্ষণের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় ওই  নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu