1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রাকে গাঁজা পরিবহন, বিপুল পরিমান গাঁজা ও ট্রাকের মালিকসহ আটক-৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২২৫ সময় দর্শন

লালমনিরহাটে ২৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ট্রাক চালক রুবেল খান(২৫) ও ট্রাকের সহকারী নয়ন মিয়া(২৪) ও ট্রাক  মালিক ইস্রাফিল আলম ইসরাইলকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

 

 

 

 

সোমবার (১৪ জুন) বিকেলে লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটক ট্রাক মালিক ইস্রাফিল আলম ইসরাইল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, চালক রুবেল খাঁন বরগুনা জেলার কেজি স্কুল মোল্লাবাড়ি এলাকার কামাল খাঁনের ছেলে ও নয়ন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিন গোবদা চাকরার পার এলাকার লোকমান হোসেনের ছেলে।

 

 

 

 

 

ট্রাক চালক রুবেল খাঁন বর্তমানে নয়ন মিয়ার বাড়িতেই থাকেন। থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালের দিকে এসআই নুর-আলমের নেতৃত্বে এনএসআই গৌতম কুমার, এএসআই রফিকুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ দুড়াকুঠির হায়দার আলীর চাতাল মিলের সামনে থেকে একটি ভুট্টা বোঝাই ট্রাক আটক করে।

 

 

 

 

 

পরে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক রুবেল খাঁন ও সহকারী নয়ন মিয়াকে আটক করে।

 

 

 

 

সন্ধ্যায় ট্রাক মালিক ইসরাইল থানায় এসে তার ট্রাক দাবি করলে পুলিশ তাকেও আটক করে।  এ ব্যাপারে এসআই নুর-আলম বাদি হয়ে ট্রাকের মালিকসহ তিনজনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

 

 

 

 

 

যাহার মামলা নং( ৪৩) ধারা ২০১৮ এর ৩৬(১)এর ১৯(গ)৩৮/৪১ লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর সন্ধ্যার দিকে আটক তিনজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu