1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিমানবাহিনী প্রধা‌নের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৭২ সময় দর্শন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান।

 

 

 

আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধুর  সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

 

 

 

শ্রদ্ধা নিবেদনকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোরের ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুল এর নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

 

 

 

এ সময় এসএস মেইনটেন্যান্স এয়ার ভাইস মার্শাল সাদ উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোর এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন মো. মাহাফুজ উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা), ‌টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu