1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

শ্বাসকষ্ট নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত এই লেখককে।

শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে বলে জানা গেছে। আর সে জন্যই শ্বাসকষ্ট হচ্ছিল এই লেখকের। ইতোমধ্যেই তার চেস্ট এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল সমরেশ মজুমদারের। ফলে পরিবারের পক্ষ থেকে কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) সমস্যায় ভুগছেন এই লেখক। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এর আগেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাকে ভেন্টিলেশনও রাখা হয়েছিল।

৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি। তবে নিঃসন্দেহে তার সেরা সৃষ্টি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।

সমরেশ মজুমদারের লেখনির গণ্ডি শুধু গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস রচনায় তার জুড়ি মেলা ভার। তার ঝুলিতে পুরস্কারের সংখ্যাও অগণতি।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ মজুমদার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu