1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টঙ্গীতে বস্তিতে আগুন, শত শত ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৪৭ সময় দর্শন

টঙ্গীতে একটি বস্তিতে আগুন লেগে শত শত ঘর পুড়ে গেছে। শনিবার রাত ৩টার দিকে মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পিছনে টিনসেটে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে শত শত বসত ঘর ও কয়েকটি ঝুট গুদাম পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, মধ্য রাতে খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও সদর দপ্তর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এসময় ৮টি ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্য রাতে আগুন লাগায় স্থানীয়রা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইকবাল হোসেন জানান, মধ্য রাতে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এখন ডাম্পিং এর কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির বাসিন্দারা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। মধ্য রাতে আগুন লাগায় তারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu