1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মূল বিষয়টি সবাই চাপা দিচ্ছে, স্বামীকে সমর্থন দিয়ে শিশিরের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৪৬ সময় দর্শন

সাকিব আল হাসান আর বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় জড়িয়েছেন নানান বিতর্কিক কর্মকাণ্ডে। সর্বশেষ গতকাল শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন আম্পায়ার আউট না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে আবারও আলোচনায় আসেন সাকিব আল হাসান।

তবে কিছুক্ষণ পরেই অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বরাবরে মতো স্বামীর পক্ষ নিতে ভুললেন না স্ত্রী শিশির উম্মে আল হাসান। এই ঘটনার পরে বাংলাদেশ সময় মধ্যরাতে ফেসবুকে স্বামী সাকিবের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন শিশির। স্ট্যাটাসে শিশির উল্লেখ করেন এটি তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যা কি দীর্ঘদিন ধরেই চলে আসছে।

পাঠকদের জন্য শিশিরের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।

যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।

আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu