1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে শাম্মী ও রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২২১ সময় দর্শন

গত শনিবার বিয়ে করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মেয়ে শাম্মী আকতার মনিকে (৪২)। শাম্মী আকতার মনিও পেশায় একজন আইনজীবী। ইসলামী শরিয়ত ও সরকারি আইন মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অ্যাড. শাম্মী আকতার মনির বিরামপুর পৌরশহরের নতুন বাজার এলাকার আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন।

শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন জানিয়েছেন, রেলমন্ত্রীর কাছে আইনি পরামর্শ নিতে গিয়ে একে অপরকে পছন্দ করেন। এরপর পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের।

জাহিদুল ইসলাম মিলন আরও বলেন, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে। কয়েক দিন আগে আইন বিষয়ে পরমার্শ নিতে রেলমন্ত্রীর কাছে যান তিনি। সেখানেই আমার বোনকে রেলমন্ত্রীর পছন্দ হয় এবং পরিবারের কাছে বিয়ের বিষয়ে প্রস্তাব দেন। এরপর পারিবারিকভাবে গত ৫ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনেপক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।

এই বিয়ের মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী টুটুল। তিনি বলেন, আলোচনা ঢাকা থেকে শুরু হলেও আমি ঘটকের দায়িত্বে ছিলাম। কত টাকায় কাবিন হয়েছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে এড়িয়ে যান।

নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে। ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলম

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu