1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে ভাঙন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৬৭ সময় দর্শন

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপূত্র ও দুধকুমরসহ ১৬টি নদনদীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে ভাঙনের তীব্রতা। এ অবস্থায় নদী গর্ভে বিলীন হয়েছে শত-শত পরিবারের ঘরবাড়ি, ফসলী জমি, মসজিদ, মন্দিরসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেরি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী তীরবর্তি মানুষ।

দেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলায় দীর্ঘস্থায়ী বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে নদ-নদীগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এ জেলার ৩১৫ কিলোমিটার ব্যাপী নদী তীরের বেশিরভাগ অরক্ষিত স্থানে চলছে এই ভাঙনের তীব্রতা।

ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন, নলেয়াসহ বিভিন্ন এলাকায় দুধকুমর নদীর ভাঙনে  ভিটে-মাটি, ফসলী জমি হারিয়ে নিংস্ব হয়েছে নদী তীরবর্তি হাজার হাজার মানুষ ।নদীগর্ভে বসত-বাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন অনেকে ।

সংশ্লিস্টরা বলেছেন, দুধকুমর নদের ভাঙন রোধে একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে  পাঠানো হয়েছে । প্রকল্প অনুমোদন হলেই  এ নদের ৫টি স্থানে প্রায় ২৪ কিলোমিটার নদী সংরক্ষণ বাধের কাজ শুরু করা হবে ।

শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগ নদী খনন, স্থায়ী ব্যবস্থাপনার কথা বললেও এর বাস্তব প্রতিফলন চান কুড়িগ্রামের মানুষ ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu