1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিরাপত্তাকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৭৬ সময় দর্শন

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে দু জন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ভোর রাতে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের ওপর ধরপাকড় শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, তাদের সেনারা জেনিন শহরে গ্রেপ্তার অভিযান পরিচালন করে। এসময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।
সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ইসলামি জিহাদ আন্দোলনের এক সদস্য ও সাবেক কারাবন্দি জামিল আল-আমুরি শহীদ হন। এছাড়া, ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমুরি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি দু’জনকেই তারা খুঁজছিল।
এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর শুনে হাজার হাজার শোকার্ত মানুষ জেনিন শহরের রাস্তায় নেমে আসেন এবং তারা শোক র্যালিতে যোগ দেন। সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu