1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শের-ই-বাংলা মেডিকেল কলেজে সুপেয় পানি সংকট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৯৯ সময় দর্শন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে সুপেয় পানি সংকট। গেল দুই সপ্তাহে তা চরম আকার ধারণ করেছে। এতে রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পানির তীব্র সঙ্কটে অস্ত্রোপচারসহ রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। সংশ্লিস্টরা বলছেন, বরাদ্দ পেলেই  নতুন টিউবওয়েল স্থাপন করা হলেই পানি সংকট নিরসন হবে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিনাঞ্চলের কোটি মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল। তবে গেল কয়েকদিন ধরেই সুপেয় পানির তীব্র সংকটে বিপাকে পড়েছেন চিকিৎসক, রোগী ও স্বজনরা।

রোগী ও স্বজনদের অভিযোগ, প্রায়ই পানি সরবরাহ বন্ধ থাকে এই হাসপাতালে। কোন কোন ওয়ার্ডে গত ১৫ দিন ধরে পানি নেই। আবার কোন কোন ওয়ার্ডে মাঝে মধ্যে পানি সরবরাহ করা হলেও কল থেকে বের হচ্ছে ময়লা ও লবনযুক্ত লালচে ঘোলা পানি।  খাবার জন্য পানির জার কিনে কোনোমতে চাহিদা মেটাচ্ছেন তারা। বিশুদ্ব পানির সংকট চরমে ওঠলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভও প্রকাশ  করেন তারা।

পানি সংকটের কথা স্বীকার করে সংশ্লিস্টরা বলছেন, হাসপাতালের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার দায়িত্ব গণপূর্ত বিভাগের। এরই মধ্যে এ বিষয়টি গনপূর্ত বিভাগকে জানানো হয়েছে ।

গণপূর্ত বিভাগের কর্মকর্তা বলছেন, ৬২ বছর আগের দুটি টিউবওয়েল দিয়ে হাসপাতালে পানি সরবরাহ করা হয়। একটি টিউবওয়েল সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে নতুন টিউবওয়েল স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নতুন নলকূপ স্থাপন করা হলেই  এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu