1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৭০ সময় দর্শন

কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। গত ২৭ মে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশ্যে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে যায়। এবার খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ঢাকা থেকে ছেড়ে যাবে এ বাস সার্ভিস।

বুধবার (৯ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ জুন) বিকেল পাঁচটায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বাংলাদেশ পুলিশের সদস্যের কল্যাণার্থে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের বাস ঢাকা-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে ছেড়ে যাবে।

একইভাবে বাসসগুলো আগামী শনিবার বিকেল তিনটায় খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ মেট্রোপলিটন/জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এসব রুটের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাস সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৫১৬১৭১২৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে। বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলেও জানায় পুলিশ সদর দপ্তর।

গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করার বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ বাস সার্ভিসের সুবিধা পাবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এ সার্ভিস চালু হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu