1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসবাসের অযোগ্য শহর: চতুর্থ স্থানে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৯১ সময় দর্শন

মহামারীর ধকল সামলানো থেকে শুরু করে মৌলিক অধিকার প্রাপ্তির সূচক, কোনটাতেই ‘উন্নতি হয়নি ঢাকাবাসীর ভাগ্য। এবারও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বসবাস অযোগ্য ১০ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এ বছরের তালিকায় নিউজিল্যান্ডের আরেকটি শহর ওয়েলিংটন যৌথভাবে চতুর্থ।

করোনা মোকাবিলার দিক থেকে এগিয়ে থেকে প্রশংসা কুড়ানো নিউজিল্যান্ডের অকল্যান্ড বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

২০১৮ এবং ২০১৯ সালের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রিয়ার ভিয়েনা এবার শীর্ষ দশ থেকেই ছিটকে পড়লো। করোনার কবলে থাকা শহরটির অবস্থান এবার ১২তম।

প্রতিবেদনে উল্লেখ আছে, বসবাসের অযোগ্য যে দশটি শহরের কথা বলা হয়েছে তালিকায়, তাদের ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি বলে আগের বছর যদিও তৃতীয় স্থানে ছিল ঢাকা।

 

শেষদিক থেকে শীর্ষে রয়েছে সিরিয়ার দামেস্ক (১৪০তম), নাইজেরিয়ার লেগোস (১৩৯তম), পিএনজির পোর্ট মরেসবি (১৩৮তম), বাংলাদেশের ঢাকা (১৩৭তম), আলজেরিয়ার আলজিয়ার্স (১৩৬), লিবিয়ার ত্রিপলি (১৩৫তম), পাকিস্তানের করাচি (১৩৪তম), জিম্বাবুয়ের হারারে (১৩৩তম), ক্যামেরুনের দোআলা (১৩২তম) এবং ভেনেজুয়েলার কারাকাস (১৩১তম)।

এই তালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেছে জার্মানির হামবুর্গ। ৩৪ধাপ এগিয়ে তারা এখন ৪৭ নম্বরে।

শীর্ষ ১০ দেশ: অকল্যান্ড (নিউজিল্যান্ড), ওসাকা (জাপান), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ওয়েলিংটন (নিউজিল্যান্ড), টোকিও (জাপান), পার্থ (অস্ট্রেলিয়া), জুরিখ (সুইজারল্যান্ড) জেনেভা (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া) এবং ব্রিসবেন (অস্ট্রেলিয়া)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu