1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘প্রজেক্ট হিলশা’র পর এবার ভাইরাল ‘প্রজেক্ট তেলাপিয়া’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

‘প্রজেক্ট হিলশা’ নিয়ে বেশ কিছুদিন ধরেই মাতামাতি বাঙ্গালীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ দৃষ্টিনন্দন স্থাপনার ছবি শেয়ার করছেন কেউ আবার ‘প্রজেক্ট হিলশা’র গোলা কাটা দাম নিয়ে মেতে আছেন অনেকেই। হচ্ছে আলোচনা সামালোচানা।

‘প্রজেক্ট হিলশা’ নিয়ে যখন নেটদুনিয়া সয়লাব তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ‘প্রজেক্ট হিলশা’র কাঠামোতে তৈরি করা “প্রজেক্ট তেলাপিয়া” নামে একটি ছবি। অনেকে ছবিটি শেয়ার করে ‘প্রজেক্ট হিলশা’ নিয়ে ট্রোলও করছেন।

নেটাগরিকরা ‘প্রজেক্ট হিলশা’র সঙ্গে এর তুলনা করছেন। অনেকে মজা করে “প্রজেক্ট তেলাপিয়া”য় দাম কম দেখিয়ে ফেসবুকে ছবিটির ক্যাপশনে লিখছেন, ‘প্রজেক্ট তেলাপিয়া”য় প্রতি পিস মাছ ৪০ টাকা, বেগুন ভাজি ৫ টাকা, ভাতের প্লেট ১০ টাকা। স্বপ্নে দেখেছি।’

তবে আসল কথা হলো “প্রজেক্ট তেলাপিয়া” নামে কোনো রেস্টুরেন্ট নেই। এ নামে কোনো ভবনই নেই বাংলাদেশে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মাছ আকৃতির এ ভবনটি আসলে ভারতে অবস্থিত। দেশটির জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের (এনএফডিএ) প্রধান কার্যালয় এটি। হায়দরাবাদে এর অবস্থান।

‘প্রজেক্ট হিলশা’:

রাজধানীর কাছেই মুন্সীগঞ্জের বিক্রমপুরে সম্প্রতি চালু হয়েছে আকর্ষণীয় আধুনিক রেস্তোরাঁ ‘প্রজেক্ট হিলশা’। এ যেন ইলিশের পেটের ভেতর বসেই ইলিশ খাওয়া। আমাদের প্রিয় মাছ ইলিশের আদলে তৈরি রেস্টুরেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণ ও ভোজনপ্রিয়দের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকেরই  মাওয়া ঘাটে যাওয়া হয় পদ্মার তাজা ইলিশ খেতে। মাওয়া ঘাটে যাওয়ার পথেই শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এবার ইলিশ মাছের মতো দেখতে রেস্টুরেন্টটি চমকে দেবে আপনাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘প্রজেক্ট হিলশা’ রেস্টুরেন্টটি। তবে সেখানে দাম বেশি নিয়ে চলছে সমালোচনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu