1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এক স্বামী তুলে নিয়ে গেলেন বউকে, ফেরত পেতে অন্য স্বামীর মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

নীলফামারীর জলঢাকায় সাবেক স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বর্তমান স্বামী সেলিমুর রেজা। অভিযুক্ত ব্যক্তি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহসিন আলীর ছেলে মোরশেদুর রহমান মিনার।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফজলুল হক। এর আগে সোমবার (৭ জুন) রাতে মনিরার সাবেক স্বামী মোরশেদুর রহমান মিনারসহ ৬ জনের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে মোরশেদুর রহমান মিনারের সঙ্গে মনিরা সুলতানার বিয়ে হয়েছিল। সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০২০ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মনিরা সুলতানাকে বিয়ে করেন সেলিমুর রেজা।

সেলিমুর রেজার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম শাহজাহান আলী। বর্তমানে তিনি নীলফামারী সদরের কাজিরহাট ব্র্যাক অফিসে কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত রয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ে বিচ্ছেদের পর থেকে মনিরাকে উত্ত্যক্ত করেন সাবেক স্বামী মোরশেদুর রহমান মিনার। এ ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল।

ঘটনার দিন সোমবার (৭ জুন) সকালে ব্র্যাক অফিস জলঢাকার বগুলাগাড়ী থেকে ভ্যানে চড়ে আমরুলবাড়ি এলাকায় কিস্তি আদায়ে যাচ্ছিলেন মনিরা সুলতানা। পথে আমরুলবাড়ি এলাকায় মনিরা সুলতানার পথরোধ করেন সাবেক স্বামী মিনার। পরে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক স্বামী মোরশেদুর রহমান মিনারের বিরুদ্ধে মনিরা সুলতানাকে তুলে নেয়ার বিষয়টি আমলে নিয়ে আমরা কাজ করছি। অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu