1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৯২ সময় দর্শন

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ভয়াবহ এই দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রাইতি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

ঘোটকি পুলিশের এসএসপি ওমর তোফায়েল বলেছেন, দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উল্টে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। চিকিৎসক ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu