1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিমের দেশে বিদেশি ভিডিও দেখলে ১৫ বছরের জেল, বড় চালানে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৬৮ সময় দর্শন

বিদেশি সংস্কৃতি নিয়ে কঠোর আইন করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের জেল ও মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। উত্তর কোরিয়ায় বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়লে সর্বোচ্চ ১৫ বছরের জেল আর ভিডিও’র বড় চালানসহ ধরা পড়লে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে উত্তর কোরিয়ায়!

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি নতুন এই আইন পাশ করেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোন ভিডিও’র বড় চালানসহ ধরা পড়েন – তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কেউ যদি ওই বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি ১৫ বছরের জেল। এমনকি কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়- তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এতে বিদেশি নাটক-সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক-পরিচ্ছদ বা চালচলনকে ‘প্রতিক্রিয়াশীল চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu