1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, বিতর্কের মুখে ঢাকা প্রিমিয়ার লিগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭০ সময় দর্শন

এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রশ্ন উঠেছে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে। ব্রাদার্স এবং ওল্ডডিওএইচএসের ম্যাচে শেষ বলটি ওয়াইড ছিলো বলে অনেকেই দাবি করেছেন। কিন্তু সেই বলটি ওয়াইড না দিয়ে খেলা শেষ করে দেন আম্পায়ার। যার কারণে ২ রানের জয় পায় ব্রাদার্স।

টি-টোয়েন্টি মানেই উত্তেজনা। কিন্তু শেষ ওভারে যখন মাত্র ৭ রান প্রয়োজন তখন উত্তেজনা আরও বেড়ে যায়। এমন উত্তেজনাকর ম্যাচে এমন কাণ্ড করে বসলেন আম্পায়ার যাতে করে প্রশ্নবিদ্ধ হয়েছে আম্পায়ারিং। মেষ ওভারে ওল্ডডিওএইচএসের দরকার ৭ আর শেষ বলে দরকার ৩।

প্রিতমকে সুজনের করা বলটার দিকে ভালো করে চোখ রাখুন। খালি চোখে বলাই যায় নিশ্চিত ওয়াইড এটি। কিন্তু আম্পায়ার কল দিলেন বৈধ বলের। প্রতিবাদ জানিয়েছিল ওল্ডডিওএইচএস, তবে তা ধোপে টিকেনি। ফলাফল আসরের দ্বিতীয় জয় ব্রাদার্সের।

এদিকে দিনের অন্য ম্যাচও ছিলো বেশ রোমাঞ্চকর। বিগ বাজেটের আবাহনীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর ইমতিয়াজের ব্যাটে পায় ঝড়ো সূচনা। তার ৬৬ রানের সঙ্গে ওয়ান ডাউনে খেলতে নামা মেহেদী মিরাজের ব্যাটে আসে ৩৩। শেষের দিকে সালমানের ৯ বলে ১৩ রানের সুবাদে নির্ধারিত ওভারে খেলাঘরের সংগ্রহ ১৬৪।

চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মুনিম আর ইনফর্ম মুশফিকের উইকেট হারিয়ে বিপাকে ধানমন্ডির জায়ান্টরা। পরে আবাহনী কক্ষপথ খুঁজে পায় নাঈম-শান্তর ব্যাটে। দুজনেই ফেরেন ৪৯ করে। শেষের দিকে আফিফ চেষ্টা করেছিলেন সত্যি তবে দলকে জেতাতে পারেনি। নির্ধারিত ওভারে আবাহনী থামে ১৫৬তে।

আবাহনী হারায় মোহামেডানের সুযোগ ছিল এককভাবে শীর্ষে ওঠার। বোলিংয়ে দুর্দান্ত সাকিবের সুযোগ ছিলো ব্যাটিংয়ে নিজেকে ফিরে পাওয়া, তবে তার কোনটাই হয়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu