1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সোমবার (৭ জুন) সকালে সিন্ধ প্রদেশের গোতকি জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’

গোতকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘টেনের বগি উল্টে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অন্তত ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ছয় থেকে আটটি একেবারে বিধ্বস্ত হয়েছে। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে আটকেপড়াদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য দুর্ঘটনাস্থলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘস্থলের পথে রওয়ানা দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল কাজ করছে। তবে উদ্ধারকাজে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu