1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে হু-হু করে বাড়ছে করোনা সংক্রামণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৬১ সময় দর্শন

বাগেরহাট জেলায় হু-হু করো বাড়ছে করোনা সংক্রামণ। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নুতন করে ৪৫ জনে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত মোংলা উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

নুতন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে মোংলা উপজেলায় ২০ জন, মোড়েলগঞ্জে  ১৪ জন, সদর উপজেলায় ৭ জন, শরণখোলায় ২ জন, রামপালে ১ জন ও চিতলমারীতে ১ জন। মোংলায় করোনা আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৪ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। এখন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা ৮ দিনের কঠোর বিধি নিষেধ চলমান রয়েছে। কঠোর করোনা বিধি নিষেধ ৬ষ্ঠ দিন শুক্রবার পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা মোংলা শহরে প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও লোকজন চলাচল বন্ধ করতে পারছেনা। কঠোর বিধি নিষেধের মধ্যেও শহরে লোকজন ও যানবাহনের চলাচল প্রথম দুইদিনের তুলনায় বেড়েই চলেছে। কোথাও কোথাও দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। অধিকাংশ লোকজন চলাচল করছে মাস্ক বিহীন অবস্থায়। ঢিলেঢালা ভাবে চলছে প্রশাসনের কঠোর বিধি নিষেধ।

এদিকে শুক্রবার সকাল ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মুনটরিং কমিটির মতবিনিময় সভায় বাগেরহাটে করোনা সংক্রামণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে পাশাপশি প্রয়োজনে আইন প্রয়োগ, প্রতিটি উপজেলায় জন সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো ছাড়াও আড্ডা কমাতে টিস্টলসহ দোকানগুলোতে টিভি এবং ক্যারামবোর্ড খেলা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা সিভিল সার্জন ডা. কে, এম, হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও স্থানীয় সরকার ভিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu