1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রামেকে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে ৫ জন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। অন্যরা করোনা ওয়ার্ড ৩, ২২, ২৫ ও ২৯ ও ৩৯ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহী ৫ জন ও নওগাঁর ১ জন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সকলের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপ-পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন ও নাটোরের একজন। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন ২২৫ জন। গুরুতর অবস্থায় আরও ১২ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu