1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪১৫ সময় দর্শন

নোয়াখালী’র বসুরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণার পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, সাংবাদিকরা আপনারা চুপ কেন? ভয়পান কিনা জানি না।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলা উদ্দিনকে কারা হত্যা করেছে তা নোয়াখালীর পুলিশ প্রশাসন দিয়ে সুষ্ঠু তদন্ত করে বের করা সম্ভব নয়। বিচার বিভাগীয় তদন্ত করলে তা বেরিয়ে আসবে কারা এ হত্যার সাথে জড়িত? আমার পৌরসভাতে প্রতিপক্ষরা ২ হাজার গুলি বর্ষণ করেছে।

অথচ তাদের কাউকে গ্রেফতার না করে আমার অনুসারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী ও নির্যাতন করছে। শুরুর দিকে দায়সারা ভাবে কয়েকজনকে গ্রেফতার করলেও পুলিশ প্রকৃত আসামীদের গ্রেফতার করছে না। বৃহস্পতিবার (৩জুন) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে মতবিনিময় শেষে আগামী অর্থবছরে ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩শত ৯৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি।

প্রস্তাবিত বাজেটের আয়ের খাতে- ট্যাক্সেস ৫ কোটি ৭৫ লাখ, রেইট ৫৫ লাখ, ফিস ১৫ কোটি ১২ লাখ ২০ হাজার, রাজস্ব খাতে সরকারী অনুদান ৪৫ লাখ, উন্নয়ন খাতে সরকারী অনুদান, প্রকল্প সহায়তা ও রাজস্ব উদ্বৃত্ত ৫৫ কোটি ৫০ লাখ, মূলধন আয় ২ কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৮শত ৪৮, আগত তহবিল ১ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৫শ ৪৫ ও অন্যান্য খাতে ১ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ব্যয়ের খাতে- সাধারণ সংস্থাপন ৩ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৬শত ৯৬ টাকা, শিক্ষা ও সংস্কৃতি ৩৭ লাখ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও অন্যান্য ২২ লাখ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ২ কোটি, কর আদায় ও অন্যান্য ২ লাখ ৫০ হাজার, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ৪ কোটি ৩৩ লাখ ১০ হাজার, রাজস্ব হতে উন্নয়ন কাজ ১২ কোটি, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ৫৫ কোটি ৫০ লাখ, মূলধন ব্যয় ২ কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৮শত ৪৮ ও সমাপনী স্থিতি ২ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৮শত ৪৯ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের এ বাজেটে সর্বোচ্চ বসুরহাট পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আয় ও ব্যয়ের খাতে ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও আয়ের খাতে পৌরমার্কেট সেলামী ১৫ কোটি, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৩ কোটি, ইমারাত নির্মাণ ১ কোটি ৫০ লাখ ও ব্যয়ের খাতে গরীবদের জন্য ঔষধপত্র ও চিকিৎসা ২৫ লাখ, দুর্যোগ/মহামারী সংক্রান্ত আবশ্যকীয় ব্যয় ৪০ লাখ নির্ধারণ করে গুরুত্ব দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ হালিম উল্যাহ, সহ-প্রকৌশলী কাজী হারুন উর রশীদ, প্যানেল মেয়র নুর হোসেন ফরহাদ, কাউন্সিলর রৌশন আরা মিলি, মাকসুদাহ আক্তার, হাছিনা আক্তার, এবিএম ছিদ্দিক, নুর নবী সবুজ, আবুল হোসেন আরজু, মোঃ রাসেল, হিসাবরক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দিন ও গণমাধ্যমকর্মী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu