1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জিডিপি প্রবৃদ্ধির হিসাব মিলছে না: সিপিডি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৭৭ সময় দর্শন

গত ২০১৯-২০ অর্থবছরের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির যে প্রাথমিক হিসাব দিয়েছে, তা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না।

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রোববার (১৬ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মতামত দিয়েছে।

বলেছে, গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হওয়ার কথা নয়, নিশ্চিতভাবে আগের অর্থবছরের চেয়ে অর্থনৈতিক কার্যক্রম কম হয়েছে।

এর আগের ৯ মাসে যদি ১১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয় তাহলে পুরো অর্থবছরে বিবিএসের ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির হিসাবের সাথে খাপ খায়। কিন্তু আগের ওই ৯ মাসে বিনিয়োগ,  রপ্তানি, মূলধনী যন্ত্রপাতি আমদানি, বেসরকারি খাতে ঋণ প্রভৃতি নির্দেশক দুর্বল ছিল।

ফলে এত বেশি আকারে অর্থনীতি বাড়ার কথা নয়। মনে হচ্ছে, বিবিএস করোনার প্রভাব বিবেচনায় নিয়ে জিডিপির প্রাক্কলন করেনি।

এছাড়া সার্বিকভাবে জিডিপি হিসাব করার যে পদ্ধতি বিবিএসের রয়েছে,  তা দুর্বল এবং অর্থনীতির অবস্থার প্রকৃত চিত্র এতে প্রতিফলিত হয় না। পরিসংখ্যানের এই দুর্বলতা দূর করতে একটি কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে সিপিডি।

সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং  সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান অংশ নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu