Dhaka 9:29 am, Sunday, 14 June 2026

যারা গৃহস্থালী পণ্য কিনতে চান, তাদের জন্য সুখবর

আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

দেশেই ব্লেন্ডার কিংবা ওয়াশিং মেশিন উৎপাদন করতে চান, তাঁদের জন্য সুখবর। ব্লেন্ডার উৎপাদন করতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গৃহস্থালি কাজে দৈনন্দিন ব্যবহার হয়—এমন আরও বেশ কয়েকটি পণ্যে ভ্যাট ও আগাম কর অব্যাহতির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে গৃহস্থালিকাজে ব্যবহার্য পণ্য যাতে দেশে উৎপাদিত হয়, সে উদ্দেশ্য ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব করছি।’

জুসার, মিক্সচার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইসকুকার, মাল্টি কুকার, প্রেশার কুকারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়া মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং তাজা ফলের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বাজেটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

যারা গৃহস্থালী পণ্য কিনতে চান, তাদের জন্য সুখবর

আপডেটের সময় : 05:18:41 pm, Thursday, 3 June 2021