1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনা টিকা গ্রহণকারীদের ওপর সৌদি আরব ও ইইউ’র বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৯৯ সময় দর্শন

বিশ্বের যে কয়েকটি দেশ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের পথে হাঁটছে তাদের মধ্যে সৌদি আরব ও ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোও রয়েছে। আগামী ১ জুলাই থেকে করোনা টিকার ফুল কোর্স নিয়েছেন এমন বিদেশি পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে ইইউ।

গতকাল সৌদি আরব বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ওপর থেকে কোয়ারেন্টিনের বিধিনিষেধ তুলে দিয়েছে সরকার। এতে ভ্যাকসিন গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিটেক সঙ্গে রাখতে হবে। শুধু ফাইজার-বায়োনটেক, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড, মর্ডানা ও জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে। তবে যারা চীনের টিকা নিয়েছেন তারা এ সুবিধা পাচ্ছেন না। ইউরোপীয় ইউনিয়ন এখনো চীনের টিকাকে অনুমোদন দেয়নি।

এদিকে, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক টিকাকেও অনুমোদন দিয়েছে। ফলে এ টিকা গ্রহণকারীরাও সৌদি আরব ও ইইউ ঘোষিত সুবিধার আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।

কারণ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকটি টিকার অনুমোদনের বিষয়টি যাচাই করছে। তারা কোনো সিদ্ধান্ত দিলে ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি বিবেচনা করবে।

চীন ৫টি টিকা উদ্ভাবন করেছে। এর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে সিনোভ্যাক ও সিনোফার্ম। সিনোভ্যাকের আগে সিনোফার্ম ব্যবহারেরও অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu