1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে দুই হাত জমি নিয়ে বিরোধ অন্তসত্ত্বার পেটে লাথী মেরে সন্তান হত্যা ।

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৩৩ সময় দর্শন

লালমনিরহাটে মাত্র দুই হাত জমির জন্য ১০ মাসের অন্তসত্ত্বা নিজের ভাগিনী আদুরীর পেটে লাথী মেরে পেটের সন্তান হত্যা করল তারই নিজ মামা জামাল ও হোসেন আলী নামের দুই নরপশু। মামলা দায়েরের ১৪ দিন পেড়িয়ে গেলেও অদৃশ্য কারনে আসামী গ্রেফতার করছে না লালমনিরহাট সদর থানা পুলিশ। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ঠিকানার বাজারে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। আদুরী খাতুন ঠিকানা বাজারের বাবুল মিয়ার বিবাহিত মেয়ে এবং সে ১০ মাসের অন্তস্বত্বা ছিল। এই ঘটনায় আদুরীর ভাই ফরিদুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩২, তারিখ ২১/০৫/২১ ইং। মামলার বিবরণে জানাগেছে, রাজপুর ইউনিয়নের ১নং চাংরা আবাসন এলাকার ঠিকানার বাজারে আপন বোনের সাথে মাত্র দুই হাত জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল তারই আপন ভাই জামাল ও হোসেন আলীর সাথে। এরই জের ধরে গত ১৮ মে নিজ বাড়ীর সামনে খরের একটি পুঞ্জ (ঢিপি) দিতে গেলে জামাল ও হোসেন আলী তাতে বাধা দেয়। পরে আদুরীর বাবা বাবুল মিয়া এর প্রতিবাদ করলে তাকে ও তার দুই ছেলেকে বেধরক মারপিট করে।

 

 

এ সময় অন্তস্বত্বা আদুরী বাবা ও ভাইকে বাচাতে গেলে এ তার আপন মামা তার পেটে লাথি মারলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্বক অসুস্থ হয়ে পড়ে। এ পরও ক্ষান্ত হয়নি পাষান মামারা অন্তস্বত্বা অসুস্থ্য আদুরীকে তারা যেন হাসপাতালে নিতে না পারে এ জন্য বাড়ীর চারপাশে দেয়া হয় বাশের বেড়া। এলাকাবাসী যাতে তাদের সহযোগিতা করতে না পারে সেজন্য দেয়া হয় অস্ত্রের মহড়া। পরের দিন রাতে আদুরীর অবস্থা আরো বেগতিক হলে ঘরের বেড়া কেটে বাড়ীর পিছন দিয়ে হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই আদুরী একটি মৃত সন্তান প্রসব করে।

 

 

আদুরী জানায়, আমি ও আমার স্বামী ভোটমারী স্বামীর বাড়ী হতে বাবার বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে আমার এ অবস্থা হলো। আমার ভাই ও বাবাকে মামারা যখন মারছিল তখন আমার মা ও আমি বাবাকে রক্ষা করার জন্য এগিয়ে যাই। আমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমার পরিবারের সবাইকেসহ তারা আমাকেও বেধরক মারপিট করে। এ সময় জামাল মামা আমার পেটে লাথি মারে। আমি যে অসুস্থ্য তারা লক্ষ করল না। মাত্র দুই হাত জায়গার জন্য। সেটিও আমাদের জায়গা। আমাদের জায়গার উপরই খরের ঢিপি দিতে এ ঘটনা ঘটায় আমার মামারা। আদুরী আরো জানায়, আমার পেটের সন্তানকে হত্যা করায় আমার স্বামীর বাড়ীর লোকজনও আমাকে আর নিতে চাচ্ছে না। এটি আমার আমার প্রথম সন্তান ছিল। আমি এখন কি করব? আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার কাছে।

 

 

এলাকাবাসী জানায়, জামাল ও হোসেন এলাকায় প্রভাবশালী হওয়া বর্তমানে নির্যাতিত ওই পরিবারটি নিরাপত্তাহীতায় ভুগছে। অথচ মামলা দায়েরের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পড়েও আসামী ধরছে না থানা পুলিশ। তারাও বিষয়টি প্রশাসনের প্রতি নজর দেওয়ার আহবান জানান। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, এজাহার ভুক্ত তিনজনের মধ্যে দুইজন জামিন নিয়েছেন। অপর আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu