1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দফায় দফায় ভূমিকম্প: সিলেটে যেসব মার্কেট ও ভবন বন্ধ করলেন মেয়র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬০ সময় দর্শন

সিলেটে গত তিন দিনে দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে নগরের ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।

রোববার (৩০ মে) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি মার্কেট, ১ দোকান ও ১টি আবাসিক ভবনকে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

গতকাল বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

অভিযানে সিসিকের ঝুঁকিপূর্ণ ভবন/ইমারতের তালিকায় থাকা সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশ্যান ও রাজা ম্যানশন মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে মার্কেট কতৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।

এদিকে জিন্দাবাজারের জেন্টস গ্যালারী নামক একটি দোকান ও ফনিটুলার একটি আবাসিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu