1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেষ দেখে তারপর আমেরিকা যাব: ওবায়দুল কাদেরকে হুঁশিয়ারি কাদের মির্জার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৫৯ সময় দর্শন

কিছু দিনের নিরবতা ভেঙ্গে ফের স্বরুপে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার কয়েকজন অনুসারী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছে। লাইভে এসে বলেছেন, প্রতিদিন ওসি, এডিশনাল এসপি শামিম, ইউএনও এবং এসিল্যান্ড ১০ লক্ষ টাকা করে পায় একরাম এবং আলাউদ্দিন নাসিমের কাছ থেকে। প্রশাসনের কর্মকর্তাদের ছত্র ছায়ায় আমার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছে। ওবায়দুল কাদের সাহেব আপনি বলেন তুমি চুপ থাক, আমি চুপ থাকতাম।

শনিবার (২৯ মে) রাত ৯টায় কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ১১ মিনিট ১১ সেকেন্ডের লাইভে ৪ সরকারি কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমি আবার শুরু করব, ছেড়ে দেব না। সত্য কথা থেকে আমি কখনো সরবো না। আপনারা আমাকে সরাতে পারবেন না। কি করবেন, জেলে দিবেন। যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তাণ্ডব চালাচ্ছে। ইউএনও, ওসির পাহারায় ডিসি, এসপির পাহারায়। এটা কি চালাচ্ছেন। কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা। কি করতে চান আপনি।

কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে বললে আপনি বলেন চুপ থাক। কি বুঝাইতে চান আপনি, কি করতে চান আপনি। তারা বলে তাদের সাথেও আপনি কথা বলেন। আমারে বললেন যে তুমি যেভাবে বলবে সেভাবে হবে। তাদেরকে বলেন, তোমরা যেভাবে বল সেভাবে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব। আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন শুরু গড়ে তুলব। ছেড়ে দেব না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu