1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মসজিদ কমিটির সভাপতি হয়ে যা বললেন জায়েদ খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪০৭ সময় দর্শন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন সিনিয়র থেকে হাল আমলের অনেক অভিনয় শিল্পী। বিশেষ করে শিল্পীদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

নিজের এসব গুণের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন জায়েদ খান। তার জন্মভূমি পিরোজপুরের মাছিমপুর এলাকার আল হেরা জামে মসজিদের সভাপতি করা হয়েছে তাকে। গত বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। তারপর থেকে মোটামুটি আলোচনায় এ অভিনেতা।

সিনেমার নায়ক এখন মসজিদ কমিটির সভাপতি। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন ফিল্মপাড়ার বাসিন্দাদের অনেকে। তবে নতুন এ দায়িত্ব পেয়ে গর্বিত জায়েদ খান, কারণ এ মসজিদের সঙ্গে তার বাবার স্মৃতি জড়িয়ে আছে। তিনি মনে করেন, আল্লাহ তাকে কবুল করেছেন।

জায়েদ খান বলেন, ‘আল হেরা জামে মসজিদ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে উপহরণস্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়। অনেকের ধারণা সিনেমার মানুষ খারাপ। এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।’

মসজিদ কমিটির সভাপতি হয়েই মুসল্লিদের কথা চিন্তা করে দুই টনের একটি এয়ারকন্ডিশনার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন জায়েদ খান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu