1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইমরুল কায়েস-তুষার ইমরান করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

অনেক দিনে থেকেই মাঠের বাইরে জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে জায়গা হয় ইমরুলের। কিন্তু চূড়ান্ত স্কোয়াডে সুযোগ হয়নি তার। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু এবার আরেকটি দুঃসংবাদ পেল ইমরুল।

ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রস্তুতি নেওয়া ইমরুল কায়েস করোনা আক্রান্ত হয়েছেন। ইমরুল কায়েস ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান।

৩১ মে থেকে শুরু হচ্ছে ডিপিএল। এর আগে ২৬ মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত শুক্রবার দ্বিতীয়বারের মতো সবার করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ইমরুল-তুষার ছাড়াও আরও তিনজন ক্লাব কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। শনিবার তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। এ ছাড়া দ্বিতীয়বারের পরীক্ষায় আগের পজিটিভ হওয়া ৯ জনের সবাই নেগেটিভ হয়েছেন।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। শনিবার থেকে দলগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা রয়েছে। তার জন্য ঢাকার চারটি হোটেলে এই জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা একদিন বিরতি পেয়েছেন। রবিবার থেকে প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন তারা। তার আগে তাদেরকেও করোনা পরীক্ষা করাতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu