1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মশার কয়েল থেকে আগুন, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিংয়ের একটি টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৮ মে) গভীর রাতে এ আগুন লাগে।

দগ্ধরা হলেন-মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী ভাড়াটিয়া রুপা আক্তার বলেন, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতরে চিৎকার শুনতে পাই। পরে ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলও। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভেতর থেকে বাইরে বের করে তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, সোহেল বেকার। আর তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। তাদের আরেক বড় মেয়ে গ্রামের বাড়িতে থাকে। নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২নম্বর টিনসেড বাড়িতে ভাড়া থাকতো তারা। গত ২ মাস আগেই তারা এই বাসায় ভাড়া উঠে। কীভাবে এই আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে এই আগুন লাগতে পারে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন তিনজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের মোহাম্মাদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এরপর ওই বাসার একই পরিবারের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধসহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনির ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu