1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মৃতের সংস্পর্শে আসা ১৭৮ জনের নমুনা পরীক্ষা, লকডাউন তিন ইউনিয়ন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৮৮ সময় দর্শন

করোনা রোগী শনাক্ত বেড়ে যাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হলো- সাতপাড়, বোলতলী ও সাহাপুর।

এরই মধ্যে শুক্রবার সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সদর উপজেলার বোলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে কয়েকদিন আগে একটি পরিবারের তিনজন করোনা আক্রান্ত হন।

এছাড়া একজন মৃত্যুবরণ করলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃতের সংস্পর্শে আসা ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ পজিটিভ রোগী পাওয়া যায়। এরপর প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানায়, ওই ইউনিয়ন দুটিতে নতুন করে আরও ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তেলিভিটা গ্রামে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন।

এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ৩ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছেন। শুধু মে মাসে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মারা গেছে ৩৭ জন।

জেলা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাক্তার মো. সাকিবুর রহমান জানান, গত মার্চ মাসে আক্রান্তের হার ৪.৫ শতাংশ ছিল। এপ্রিল মাসে তা লাফিয়ে ১৪.৫ শতাংশে দাঁড়িয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল রহমান জানান, লকডাউন চলাকালে ইউনিয়ন তিনটির হাট-বাজার, দোকানপাট বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল সীমিত রাখা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu