1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝিনাইদহ সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশংকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। সীমান্তের তারকাটা বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার কারণে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ বৃদ্ধির আংশকা করা হচ্ছে। এতে করে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে সারাদেশে।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটায়িলয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চলতি মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার অপরাধে ৪০ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আলাদা ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী বলছে, বিজিবির অভিযানে যা আটক হচ্ছে তার থেকে দ্বিগুন অনুপ্রবেশকারী বিজিবির চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এতে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরসহ জেলার বিভিন্ন স্থানে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ কিলোমিটারের বেশি এলাকা অরক্ষিত। যে কারণে উপজেলার সামন্তা, খোশালপুর, লড়াইঘাট, মাটিলাসহ বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবাধে বাংলাদেশে প্রবেশ করছে।

উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা জব্বার আলী বলেন, আমার বাড়ি বর্ডারের সাথে। এখানে ২ কিলোমিটার কোন তারকাটা নেই। রাতের আধারে লোকজন আসছে। বিজিবি কিছু ধরতে পারে। আর অনেকেই পালিয়ে যাচ্ছে। আমরা তো খুব বিপদে আছি। ভারতীয় করোনার যে অবস্থা। তাতে করে তো আমরা খুব ভয়ে আছি।

কুচিয়ারপোতা গ্রামের আতিয়ার রহমান বলেন, বিজিবি প্রায়ই লোকজন ধরে। তবে অনেক লোক রাতে পার হয়ে গ্রামের ভিতর ছড়িয়ে পড়ছে। তাদের মধ্যে যদি কারো করোনা হয় তাহলে তো আমাদেরও হতে পারে। এই নিয়ে খুব চিন্তাই আছি।

খালিশপুর ৫৮ ব্যাটায়িলয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে এজন্য টহল জোরদার করা হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, অবৈধ ভাবে ভারত থেকে আসা যাদের করোনা পজেটিভ হয়েছিল তাদের সদর হাসপাতালে করোনা ইউনিটে পৃথক ভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu