1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাইনাল খেলতে পোর্তোতে চেলসি-ম্যানসিটি, উচ্ছ্বসিত দর্শকরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৬৬ সময় দর্শন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ফাইনাল অনুষ্ঠিত হবে পর্তুগালের পোর্তো শহরে। এরইমধ্যে পোর্তোতে পৌঁছেছে দল দুটি। আর ক্লাব দুটোর সমর্থকরা আগে থেকেই অবস্থান করছেন সেখানে। করোনার কারণে স্টেডিয়ামে আসন সংখ্যা সীমিত। তবুও স্টেডিয়ামের সামনে ভিড় করছেন সমর্থনরা।

পোর্তোর রাস্তা ঘাট, অলিগলি এখন ভিনদেশিদের পদচারণায় মুখর। পুরো নগর জুড়েই সাজ সাজ রব। উপলক্ষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা চেলসির জন্য নতুন নয়। তবে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সঙ্গে, সমর্থকদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা আবেগও বলা যায়। কারণ ক্লাবটির ইতিহাসে এই প্রথম ইউরোপ সেরার শিরোপা মঞ্চে উটেছে।

করোনার কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হয় ফাইনালের ভেন্যু। ইস্তাম্বুল থেকে সরিয়ে খেলার পোর্তোতে করা নতুন ভেন্যু। পর্তুগালে কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায়, মাঠে বসে ফাইনাল দেখার সুযোগ পাবেন সমর্থকরা। তবে সেটাও সীমিত আকারে। ৫০ হাজার ধারণ ক্ষমতার দৃষ্টিনন্দন এস্তাদিও দো দ্রাগাওয়ে ১৬ হাজার পাঁচশ সমর্থক মাঠে প্রবেশের সুযোগ পাবেন। সঙ্গে থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ। যার জন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এত কিছুর পরও প্রিয় দলকে সমর্থন দিতে এসে এসব হাসি মুখে মেনে নিচ্ছেন সমর্থকরা।

সমর্থকরা বলছেন, ফাইনাল দেখতে পোর্তো সফরে আমার যে অর্থ ব্যয় হবে, তার চেয়ে বেশি খরচ হচ্ছে কোভিডের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে। চারদিনের ব্যবধানে আমাকে বেশ কয়েকবার পরীক্ষা করাতে হবে।

ফাইনালের টিকিটের দামও বেশ চড়া। সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ৬০০ ইউরো খরচ হবে একটি টিকিটের জন্য। চেলসি ও ম্যানসিটির ৬ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। পোর্তোতে আসা অনেকের কাছেই টিকিট নেই। তারপরও দলকে সমর্থন দিতে হাজার মাইল পথ পাড়ি দেওয়া ফুটবল পাগল এই ভক্তদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu