1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার লেবাননকে হুমকি দিলো ইসরাইল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৬১ সময় দর্শন

লেবাননকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে এ হুমকি দেন তিনি।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ঐ দেশে কাঁপন ধরিয়ে দেওয়া হবে। লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং ঐ তালিকা গাজার তালিকার চেয়েও বড়।

গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরাইল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল। লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

গত মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরাইলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল-কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন।

তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল-কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu