1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৫৮ সময় দর্শন

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। এই ভাইরাসের বেপরোয়া ছোবলে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বে ইতোমধ্যে করোনায় মারা গেছেন ৩৫ লাখের বেশি এবং আক্রান্ত হয়েছেন সাড়ে ১৬ কোটির ওপরে।

আজ সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ৩৫ লাখ ছয় হাজার ৪৫৯ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ১৭ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৩ হাজার ২৭৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ১৫ হাজার ২৩৫ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১৬২ জন এবং মারা গেছেন চার লাখ ৫৬ হাজার ৬৭৪ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ১৭৭ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu