1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৬ বছরেও শেষ হয়নি লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৫২ সময় দর্শন

দীর্ঘ ১৬ বছর পার হলেও শেষ হয়নি বহুমাত্রিক লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিজ্ঞানী ড. অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যার বিচার কাজ।

যদিও চলতি বছরেই এ মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তবে ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া দুই জার্মান ডাক্তারকে আদালতে হাজির করার দাবি জানিয়েছে আসামিপক্ষ।

রাষ্ট্র পক্ষের দাবি, এই হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। খুব শিগগিরই রায়ের জন্য দিন ধার্য হবে। একই সঙ্গে রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হুমায়ুন আজাদ হত্যার দুই মামলা বিচারাধীন। এর মধ্যে হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষী এবং বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহণ অবস্থায় রয়েছে। আসামিপক্ষ সাফাই সাক্ষী না দিলে যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হবে।

হত্যা মামলায় ৫৮ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দিয়েছেন। বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ১০ জন।

উল্লেখ্য ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই হামলার পর হুমায়ুন আজাদ ২২ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরবর্তীতে ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১২ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu