1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক নিখোঁজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪০১ সময় দর্শন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের নাইজার নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন দেড় শতাধিক যাত্রী। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।  ধারণা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউ বেঁচে নেই।

স্থানীয়রা বলেন, নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে স্থানীয় বাজারে যাওযার পথে ডুবে যায়। এর ধারণ ক্ষমতা ১৮০ জনের বেশি ছিলো না। নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি রাজ্যের ওয়ারা এলাকায় অবস্থানকালে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে।  এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১৫৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত যাত্রী বহন, খারাপ আবহাওয়া, অনিয়মের কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার যে দুর্ঘটনা ঘটেছে সেটিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসক আবদুল্লাহি বুহারি ওয়ারা বলেন, অতিরিক্তি যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটির ধারণক্ষমতা ছিল মাত্র ৮০ জনের।

নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা জানান, ওই নৌকাটিতে ১৮০ জনের বেশি যাত্রীর ধারণা ক্ষমতা ছিল না। তারপরেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে ওই দুর্ঘটনার পর পরই এক কর্মকর্তা জানান, প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছে। কিন্তু পরে জানানো হয় এই সংখ্যা ১৫০ এর বেশি। এর আগে এ মাসে শুরুতে নাইজার রাজ্যে নৌকা ডুবে ৩০ জন নিহত হন।

সূত্র: গার্ডিয়ান

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu