1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলের হত্যার হুমকি গ্রহণ করে পায়ে হেঁটে বাড়ি ফিরলেন হামাস নেতা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৭০ সময় দর্শন

নিজেকে হত্যা করার ইসরাইলি হুমকি গ্রহণ করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার। এজন্য তিনি ইসরাইলকে ৬০ মিনিট সময় দেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা ধরে হাঁটার ঘোষণা দেন।

সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব।

এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং তিনি ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়ে যেতে চান।

সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, “আমি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।

সংবাদ সম্মেলন শেষে ইব্রাহিম সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সূত্রগুলো । তাতে দেখা যাচ্ছে তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu