1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনার উৎস রহস্য উন্মোচনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নিয়োগ, সময় ৯০ দিন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৮৯ সময় দর্শন

করোনাভাইরাসের উৎস নিয়ে এখনো সন্দেহ কাটেনি যুক্তরাষ্ট্রের। চীনের গবেষণাগার না উহানের মার্কেট থেকে এই ভাইরাস ছড়িয়েছে তা তাদেরকে নিশ্চিত করতে পারেনি কোন গবেষণা। এমতাবস্থায় এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার তিনি গোয়েন্দাদের উদ্দেশ্যে বলেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার বার্তাও দিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, গোয়েন্দাদের দ্বিগুণ পরিশ্রম করা উচিত। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনার উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়। আর ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেয়া যায়।

বাইডেনের বক্তব্য অনুসারে, করোনার উৎপত্তির দুটি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, উহানের মার্কেট বা কোনও গবেষণাগার- এই দুটি জায়গার কোনও একটি থেকেই ছড়িয়েছে করোনা।

তবে সম্প্রতি করোনার প্রকৃত উৎস নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেকেরাও বলেছেন, করোনার উৎস নিয়ে দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রয়োজন। যা হবে স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক এবং ভাইরাসের উৎসের কেন্দ্রে পৌঁছে বিজ্ঞানীদের গবেষণার স্বাধীনতা দিতে হবে।

উল্লেখ্য, গত বছর চীনা মহামারি বিশেষজ্ঞ লি-মেং ইয়ান দাবি করেছিলেন যে, উহানে চীনের সরকারি ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস। তার কাছে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে করোনার মূল উৎস সম্পর্কে বিভিন্ন ভিন্ন ফলাফলের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নিশ্চিত হতে পারেন নি কেউই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu