1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টোকিও অলিম্পিক নিয়ে জাপানে শঙ্কা, ইতিবাচক যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৮৭ সময় দর্শন

করোনার সংক্রমণ আবার হঠাৎ করে বেড়ে যাওয়ায় জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরেও চলতি বছরে অনুষ্ঠিতব্য অলিম্পিক-২০২০ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে দেশটি। জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

করোনার কারণে স্থগিত হয়েছিল অলিম্পিক-২০২০ এর আসর। এবছর ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু আইওসি আর জাপান অলিম্পিক কমিটি এই ইভেন্টটি যথাসময়ে আয়োজন করা হবে জানালেও বেকে বসেছে দেশটির সাধারণ জনগণ। এমনকি আইনজীবীর করা পিটিশনে স্বাক্ষর করেছেন কয়েক লাখ জাপানিজ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার জাপানকে ভ্রমণ তালিকার লাল ঘরে রাখায় মার্কিন অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছে। তবে এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। জাপানে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও অ্যাথলেট আর ইভেন্টের সঙ্গে জড়িতদের জাপান সফর নিয়ে কোনো বাঁধা দেবে না যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘অলিম্পিক নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। গত বছর আসর পেছানোর সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান ছিল। আমরা জানি জাপান সরকার ও আইওসি এই গ্রীষ্মে আয়োজন সম্পন্ন করতে আপ্রাণ চেষ্টা করছে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই তারা এই কাজটা করতে চাচ্ছে।’

জেন সাকি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট সবসময় অ্যাথলিটদের পাশে আছেন। আমি জানাতে চাই, যে অ্যাথলিটরা অলিম্পিকের জন্য ভ্রমণ করবেন তাদের জন্য কোভিড প্রটোকল শিথিল করা হবে। আর আয়োজক জাপানও নিরাপত্তার খাতিরে সেখানে ভ্রমণকারীদের একটা নিয়ন্ত্রিত সীমারেখার মধ্যে রাখবেন।’

হোয়াইট হাউসের ইতিবাচক সাড়ার পরেও চলমান করোনা পরিস্থিতিতে অলিম্পিকের আয়োজন নিয়ে শঙ্কা থেকেই যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu