1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথমেই দশম ও দ্বাদশের ক্লাস নেওয়ার পরিকল্পনা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৫৩ সময় দর্শন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার চিন্তা রয়েছে। স্কুল-কলেজ খুললে প্রথম ধাপে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সপ্তাহে ৬ দিন করে ক্লাস নেয়া হবে।

আজ বুধবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।’

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

গত ৫ এপ্রিল থেকে ফের মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করা হয়। গত ২৪ মে থেকে চালু করা হয় গণপরিবহন। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল; যা নতুন করে আবার ১২ জুন পর্যন্ত গড়াল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu