1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টর্নেডো হতে পারে কলকাতায়, ঘরে থাকার অনুরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৮১ সময় দর্শন

ভারতের উড়িষ্যায় ইয়াস আছড়ে পড়তে না পড়তেই এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। ইয়াসের প্রভাবে কলকাতায় বইতে শুরু করেছে দমকা হাওয়া। ফলে দুপুরের মধ্যেই টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। এসময়টিতে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বর্তমানে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। যার ভিতরের দিকে রয়েছে উষ্ণবায়ু, বাইরের দিকে রয়েছে শীতল বায়ু। ঘূর্ণিঝড়ের শীতল শক্তিশালী বায়ু অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরে কলকাতার দিকে আসছে।

এদিকে কলকাতার আকাশ শান্ত হয়ে রয়েছে। শহরে আবদ্ধ অবস্থা করে রেখেছে মেঘ। কিন্তু নিচে শহরের মধ্যে বাতাস দ্রুত গতিতে বইছে। তাই স্থানীয় তাপমাত্রা তারতম্য ঘটতে পারে। যার ফলে উপরে ও নিচে বাতাস চলাচল করা শুরু করবে। আর এর সংঘর্ষে তৈরি হতে পারে এয়ার পকেট।

ভরাকোটালের কারণে আজ সর্বোচ্চ জায়গায় পৌঁছবে পানির স্তর। যার ফলে ১১.৩৭ থেকে দুপুরের মধ্যে কলকাতা, হাওড়া ও হুগলির একাধিক জায়গায় টর্নেডোর আশঙ্কা রয়েছে। এর ক্ষমতা কতটা হতে পারে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এলাকাভিত্তিক ক্ষমতার তারতম্য ঘটতে পারে টর্নেডোর।

যদিও ইয়াস ঘূর্ণিঝড়ের কবলের বাইরে রয়েছে কলকাতা। তবে পরিস্থিতি যা রয়েছে, তাতে ১২০ থেকে ১৩০ কিমি বেগে টর্নেডো তৈরি হতে পারে। সূত্র: জিনিউজ

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu